contact@damam.college +88 01234567890

Chairman Message

 

Welcome to Doleshwar Abdul Mannan Adarsha Mahabidyalaya.

প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গেলে আমাকে বলতে হয়, আমি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় কোন্ডা ইউনিয়নে আমার পৈতৃক নিবাস দোলেশ্বর গ্রামে দোলেশ্বর কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা হিসেবে আমার শ্রদ্ধেয় পিতা মরহুম আব্দুল মান্নান সাহেবের নামে দোলেশ্বর কল্যাণ সংস্থার অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় ১৯৯২ সালে ১ লা জুলাই প্রতিষ্ঠা করি দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়। প্রগতিশীল ও বিজ্ঞানভিত্তিক চিন্তা থেকে সৃজনশীল পাঠ আধুনিকায়নের জন্য দোলেশ্বর কল্যাণ সংস্থার অর্থায়নে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে আধুনিক কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ও মাল্টিমিডিয়াসহ ডিজিটাল শিক্ষা সামগ্রী।ফলে অত্র এলাকায় শিক্ষার উন্নয়নে তথা নারী শিক্ষার অগ্রগতিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ঢাকা জেলায় তার অবস্থান সুদৃঢ় করেছে। ২০০৬ সালে ঢাকা বোর্ডে নবম স্থান সহ কেরানীগঞ্জের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে স্বীকৃত। সহশিক্ষা কার্যক্রমেও প্রতিষ্ঠানটি লক্ষণীয় ভূমিকা রেখেছে। সাত তলা ভিত্তি বিশিষ্ট তৃতীয় ও চতুর্থ তলা শিক্ষা প্রতিষ্ঠানটির ভৌত অবকাঠামো অত্যন্ত সুরক্ষিত, সুসজ্জিত ও স্বয়ংসম্পূর্ণ। প্রতিষ্ঠানে ভর্তি কৃত গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুযোগ সুবিধা আছে। বুড়িগঙ্গা নদীর তীরে শান্ত, স্নিগ্ধ পরিবেশে অবস্থিত দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় সম্পূর্ণ রাজনীতি ও ধূমপান মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে শিক্ষার্থীরা দোলেশ্বর তথা এই অঞ্চলের আর্থ- সামাজিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে সমাজকে নিয়ে যাবে উন্নতির শিখরে। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করছি।

Principal Message

 

Welcome to Doleshwar Abdul Mannan Adarsha Mahabidyalaya.

শিক্ষা মানুষের মৌলিক অধিকার। পৃথিবীর যে সমাজ ব্যবস্থায় শিক্ষাকে মানুষের অন্যতম মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হয় সেখানে সভ্যতা অন্য দেশের সমাজ ব্যবস্থা থেকে এগিয়ে থাকে। ১৯৯২ সালের ১ লা জুলাই শিক্ষার আলোক বর্তিকা হাতে নিয়ে দোলেশ্বর কল্যাণ সংস্থার মাধ্যমে যিনি তার মরহুম শ্রদ্ধেয় পিতার নামে এই মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছেন তিনি এই অঞ্চলের কৃতি সন্তান এম. এ. আউয়াল। তিনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত শিল্পপতি প্রাইম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হয়েও নিজের অর্থায়ন ও পরিচালনায় এই এলাকার জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে চলেছেন। গত ৩০ বছরে এই মহাবিদ্যালয়ের মাধ্যমে এলাকার প্রতি ঘরে ঘরে একাধিক মানুষ শিক্ষিত হয়েছে। তারাই আজ এই সমাজ ব্যবস্থা পরিচালনায় নেতৃত্ব দিচ্ছে। বিশেষ করে এই অঞ্চলের নারী সমাজ সবচেয়ে বেশি আলোকিত হয়েছে। বাংলাদেশের সেরা উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানে এরা সফলতার সাথে উচ্চশিক্ষা গ্রহণ করে স্বমহিমায় ও নিজস্ব যোগ্যতায় কর্ম জগৎ তৈরি করে আলোকিত, উজ্জ্বল ও প্রতিষ্ঠিত। আমরা তাদের সার্বিক মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ২০০৬ সালের ঢাকা শিক্ষা বোর্ডে শতভাগ পাসের মধ্যে নবম স্থান সহ কেরানীগঞ্জের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। মহাবিদ্যালয়ে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুযোগ সুবিধা আছে। বুড়িগঙ্গা নদীর তীরে শান্ত, স্নিগ্ধ পরিবেশে অবস্থিত মহাবিদ্যালয় সম্পূর্ণ রাজনীতি ও ধূমপান মুক্ত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। দোলেশ্বর কল্যাণ সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় কেরানীগঞ্জ তথা ঢাকা জেলার মধ্যে একটি আত্মনির্ভরশীল মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক আমরা সকলেই এই লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

Golden Jubilee of Independence

 

Welcome to Doleshwar Abdul Mannan Adarsha Mahabidyalaya.

সংক্ষিপ্ত বর্ণনাঃ ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলায় কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর গ্রামে দোলেশ্বর কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব এম. এ. আউয়াল সাহেবের শ্রদ্ধেয় পিতা মরহুম আবদুল মান্নান সাহেবের নামে দোলেশ্বর কল্যাণ সংস্থার অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় ১৯৯২ সালের ১ লা জুলাই প্রতিষ্ঠিত হয় দোলেশ্বর আবদুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় । প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যবসায় শিক্ষা ও মানবিক এবং পরবর্তীতে বিজ্ঞান শাখা সহ তিনটি শাখাই শিক্ষা কার্যক্রম চালু হয়। প্রগতিশীল ও বিজ্ঞান ভিত্তিক চিন্তা থেকে সৃজনশীল পাঠ আধুনিকায়নের জন্য দোলেশ্বর কল্যাণ সংস্থার অর্থায়নে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ও মাল্টিমিডিয়াসহ ডিজিটাল শিক্ষা সামগ্রী, ফলে অত্র এলাকায় শিক্ষার উন্নয়নে তথা নারী শিক্ষার অগ্রগতিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ঢাকা জেলায় তার অবস্থান সুদৃঢ় করেছে। বিগত সময়ে বোর্ডে স্থান সহ কেরাণীগঞ্জের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। সহশিক্ষা কার্যক্রমেও প্রতিষ্ঠানটি লক্ষ্যনীয় ভূমিকা রেখেছে। সাত তলা ভিত্তি বিশিষ্ট ৩য় তলা শিক্ষা প্রতিষ্ঠানটির ভৌত অবকাঠামো অত্যন্ত সুরক্ষিত, সুসজ্জিত ও স্বয়ংসম্পূর্ণ। প্রতিষ্ঠানে ভর্তিকৃত সকল ছাত্রীদের বেতন ফ্রি সেই সাথে গরীব ও মেধাবী ছাত্রীদের উপবৃত্তি প্রদান সহ বিজ্ঞান বিভাগের সকল ছাত্র-ছাত্রীকে বিনা বেতন ও ফ্রি বই প্রদান করা হয়। বুড়ি গঙ্গা নদীর তীরে অবস্থিত দোলেশ্বর আবদুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় সম্পূর্ণ রাজনীতি ও ধুমপানমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান।

Apply for Admission

2024 applications are now open

We don’t just give students an education and experiences that set them up for success in a career. We help them succeed in their career—to discover a field they’re passionate about and dare to lead it.

We don’t just give students an education and experiences that set them up for success in a career. We help them succeed in their career—to discover a field they’re passionate about and dare to lead it.

DAMAM Recent and Upcoming Events

Our Teachers

John Hagensy

Math Teacher

Fernando Smith

Science Teacher

Carol Dawson

Math Teacher